ক্রস উইন্ডস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ক্রস উইন্ডস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পাখিদের সুরে গান (গান)

গান- পাখিদের সুরে গান
কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৯
অ্যালবাম- ক্ষ্যাপার গান
শিল্পী- ক্রস উইন্ডস


কথা
চাঁদ ডুবে যায়, পাখির গানে হয় দিন শুরু
তবুও কাঁপে বুক দুরুদুরু, এ সকাল কে চায়?
বেলাশেষে রাত ক'বে হেসে বিদায়

শ্রান্ত তখন, ছকে বাঁধা দিন কাটে যখন
একঘেয়েমিতে ক্লান্ত মন, এ যে বিষম দায়
স্রোতে গা ভাসাই, জানি লোক হাসাই, হায়!

কেন দশটা আর পাঁচটার এ জাঁতাকলে পড়ে সকলে
বেসামাল আমরা সবাই?
চেনা ছোট খোপ, চেনা ঘেরাটোপ ছেড়ে বেরিয়ে, এড়িয়ে
দূরে বহুদূরে যেতে চাই!
জানি না তাই শেষ কোথায়...

কেউ যদি চাই পাখিদের মত দিন যাপন,
করে নিতে পারি আজ আপন, পাখিদের সুরে গাই
তবে ছোট ছোট আশা, ছোট ভালোবাসা পাই।

হোক তবে তাই, গ্লানি নয় আর স্বপ্নহীন
জীবনে যা আছে তা হোক রঙিন, যদি আমরাই
সাদামাটা এই ছন্দে থেকেও পারি তাই

কেন দশটা আর পাঁচটার এ জাঁতাকলে পড়ে সকলে
বেসামাল আমরা সবাই?
চেনা রাস্তায় ওই পাখিদের মত দিনযাপন, করে আজ আপন
পাখিদের সুরে সুরে গাই
এভাবে তাই পালটিয়ে পাই...

টুকরো কথা
গৌতম চট্টোপাধ্যায়ের লেখা সর্বশেষ গান খুব সম্ভবত এইটাই। একটি অনুষ্ঠানে গড়ের মাঠ-এর সুব্রত ঘোষ এমনটাই বলেন।

পৃথিবীটা নাকি ছোট হতে হতে (গান)

গান- পৃথিবীটা নাকি ছোট হতে হতে
কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়, পল্লব রায়

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৫
অ্যালবাম- আবার বছর কুড়ি পরে
শিল্পী- ক্রস উইন্ডস

কথা

পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেব্‌লের হাতে
ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী
আ হা হা হা আ হা

ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
ঘুচে গেছে দেশ কাল সীমানার গণ্ডি
আ হা হা হা আ হা

ভেবে দেখেছো কি,
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে।


সারি সারি মুখ আসে আর যায়
নেশাতুর চোখ টিভি পর্দায়
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি
আ হা হা হা আ হা

পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলেতে একা
তোমার আমার ফারাকের নয়া ফন্দি
আ হা হা হা আ হা

ভেবে দেখেছ কি...

স্বপ্ন বেচার চোরা কারবার
জায়গা তো নেই তোমার আমার
চোখ ধাঁধানোর এই খেলা শুধু ভঙ্গি
আ হা হা হা আ হা

তার চেয়ে এসো খোলা জানালায়
পথ ভুল করে কোনও রাস্তায়
হয়ত পেলেও পেতে পারি আরো সঙ্গী
আ হা হা হা আ হা

ভেবে দেখেছ কি...

টুকরো কথা

[১] অরুণেন্দু দাস এই গান প্রথম শোনার বর্ণনা করেছেন এভাবে: "তখন ইয়াং জেনারেশন কিছু কিচু শুনেছে গৌতমের গান। সেদিনই গৌতম বলল 'একটা নতুন গান শোনাচ্ছি। গিটারটা তো বাজানো হয় না আর, তবুও চেষ্টা করছি।' গানটা আমায় নাড়িয়ে দিল। আরেকবার যখন শুনতে চাইলাম, ও বলল 'তাহলে তোমরাও আমার সঙ্গে যোগ দাও।' মিঞ্জিরি (ঋতুপর্ণা দাস) আর পরমা (বন্দ্যোপাধ্যায়) কে দিয়ে 'আহা'টা করিয়ে ও গানটা দ্বিতীয়বার শোনাল।"

[২] এ কথা এখন সবাই জানে, তাও ফর দা রেকর্ড, হিন্দি ছবি Gangster এর " ভিগি ভিগি" গানটা এই গানের সুরেই তৈরি করেছেন প্রীতম। জেমসের গাওয়া এই গানের জনপ্রিয়তা গৌতম চট্টো তথা মহীনের ঘোড়াগুলিকেই জাতীয় স্তরে প্রতিষ্ঠা করেছে আরও একবার।

সুধীজন শোনো (গান)

গান- সুধীজন শোনো
কথা- রঞ্জন ঘোষাল
সুর- গৌতম চট্টোপাধ্যায়


রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৭৮ [১]
অ্যালবাম- অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব
শিল্পী- মহীনের ঘোড়াগুলি (তপেশ বন্দ্যোপাধ্যায়, তাপস দাস, রঞ্জন ঘোষাল)

দ্বিতীয় প্রকাশ- ১৯৯৯ [২]
অ্যালবাম- ক্ষ্যাপার গান
শিল্পী- ক্রস উইন্ডস

[২] এই কভারে গানটি 'শোন সুধীজন' নামে সঙ্কলিত হয়েছিল।

কথা


শুধু আজ নয় প্রতিদিন
সাত পাঁচ ভাবনা আর দুঃস্বপ্ন মেখে ঘুম ভাঙে আমার
তোমরা কেমন আছো?
তোমরা কি আমলকি গাছের ছায়ায় মোষের বিষন্ন ডাক শুনে
আনমনা হও আগেকার মতো?

শোনো সুধীজন, শোনো প্রিয়জন
শোনো সুধীজন, শোনো প্রিয়জন।

শুধু আজ নয় প্রতিরাত
তোমাদের পরকাল ভেবে, তোমাদের কথা ভেবে ঘুমহীন রাত জাগি।
নগরবাসীরা শোনো,
তোমাদের অন্যায়ে আমাদের অবহেলা মিশে কোন নরক মাতায়
তা জানো কি?

শোনো সুধীজন, শোনো প্রিয়জন
শোনো সুধীজন, শোনো প্রিয়জন।

শুধু শেষ নয় শুরুতেই
বড়শির আঁকশিতে বিঁধে, আকাশের দিকে পিঠ হাজার চড়ক ঘুরছে 

নীচে শত হাততালি মেরে
উল্লাসে ফেটে গেছ কতবার ঝুলন্ত মানুষের ব্যথাছবি রাঙা চোখে চেয়ে,
তা মানো কি?
[১]

শোনো সুধীজন, শোনো প্রিয়জন
শোনো সুধীজন, শোনো প্রিয়জন।

*

গানের দুটি কভারে কথার কিছু পার্থক্য আছে। ক্রস উইন্ডসের করা কভারে শেষ ভার্স নীচের মত গাওয়া হয়:

শুধু শেষ নয় শুরুতেই
বড়শির আঁকশিতে বিঁধে, আকাশের দিকে পিঠ হাজার চড়ক ঘুরছে 

নীচে শত হাততালি মেরে
উল্লাসে ফেটে গেছ কতবার, কখনও কি দেখেছ নিজেদের দিকে তাকিয়ে?
দেখেছ কি?
[২]