রাজা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

এই মূহুর্তে (গান)

গান- এই মূহুর্তে
কথা ও সুর : গৌতম চট্টোপাধ্যায়


রেকর্ড

প্রথম প্রকাশ- ১৯৯৭
অ্যালবাম- মায়া
শিল্পী- রাজা বন্দ্যোপাধ্যায়, গৌতম চট্টোপাধ্যায় ও বনি


কথা

এই মুহূর্তে
ভীতু মানুষের ভীড়ে বাসভূমি অস্থির এই মুহূর্তে,
কাঁটা তার পেরিয়ে প্রহরা এড়িয়ে এই মুহূর্তে,
দলে দলে হেঁটে যায় বিদেশের সীমানায় এই মুহূর্তে,
নতুন ঠিকানা চাই যেখানে সবার ঠাঁই এই মুহূর্তে,

এই মুহূর্তে কোনও অলিখিত শর্তে
গোপনে গোপনে চলে লেনদেন বিকিকিনি যত মারনাস্ত্র
এই মুহূর্তে কোনও ভাঙা দেশ জুড়তে
দুখী মানুষের শোকে কনসার্টে গান গায় কত মায়েস্ত্রো।

পারিনা পারিনা কেন বুঝতে এ কী প্রপঞ্চ মায়া
এ বিশ্ব রূপ দেখে চুপ ক'রে থাকি যদি আমি নেহাৎই বেহায়া।

এই মুহূর্তে
তৃতীয় বিশ্ব জুড়ে মন্বন্তর বাড়ে এই মুহূর্তে,
খরা আর বন্যা শিশুদের কান্না এই মুহূর্তে,
জীবনধারণে গ্লানি শুধু মিছে হয়রানি এই মুহূর্তে,
বুকের গভীর ক্ষত ছড়িয়ে ইতস্ততঃ এই মুহূর্তে,

এই মুহূর্তে কার কোন স্বার্থে
চিরহরিতের বন ফিকে হয় মহীরূহ পতনের শব্দ
এই মুহূর্তে অধিকার কাড়তে
অনেক আশার কথা বলেছিল যারা আজ সকলেই স্তব্ধ।

পারিনা পারিনা কেন বুঝতে এ কী প্রপঞ্চ মায়া
এ বিশ্ব রূপ দেখে চুপ ক'রে থাকি যদি আমি নেহাৎই বেহায়া।

এই মুহূর্তে
নিঃশ্বাসে প্রশ্বাসে ঘুন ধরে বিশ্বাসে এই মুহূর্তে,
খোলা বাজারের হাওয়া চুপিসারে করে ধাওয়া এই মুহূর্তে,
হাওয়ায় অসুখ হয় ভিতরে ভিতরে ক্ষয় এই মুহূর্তে,
তবুও মানুষ হাসে গান গায় ভালো বাসে এই মুহূর্তে,

এই মুহূর্তে এই সময়কে ধরতে
বুদ্ধিমানেরা যত বাণী দেয় শত শত সমাজটা গড়বার
এই মুহূর্তে তবু প্রতিরোধ গড়তে
বোকারা স্বপ্ন দ্যাখে আবার নতুন করে পৃথিবীটা সাজাবার।

পারিনা পারিনা কেন বুঝতে এ কী প্রপঞ্চ মায়া
এ বিশ্ব রূপ দেখে চুপ ক'রে থাকি যদি আমি নেহাৎই বেহায়া

এই মুহূর্তে
বোকারা স্বপ্ন দ্যাখে পৃথিবীটা সাজাবার এই মুহূর্তে,
বোকারা স্বপ্ন দ্যাখে পৃথিবীটা সাজাবার এই মুহূর্তে,
বোকারা স্বপ্ন দ্যাখে পৃথিবীটা সাজাবার এই মুহূর্তে,
বোকারা স্বপ্ন দ্যাখে পৃথিবীটা সাজাবার এই মুহূর্তে...

হায় ভালোবাসি (গান)

গান- হায় ভালোবাসি
কথা- রঞ্জন ঘোষাল, তাপস দাস ও তপেশ বন্দ্যোপাধ্যায়
সুর- তাপস দাস ও তপেশ বন্দ্যোপাধ্যায়


রেকর্ড 

প্রথম প্রকাশ- ১৯৭৭ [১]
অ্যালবাম- সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক
শিল্পী-  মহীনের ঘোড়াগুলি (তাপস দাস ও তপেশ বন্দ্যোপাধ্যায়, কোরাস- গৌতম চট্টোপাধ্যায়, প্রদীপ চট্টোপাধ্যায়, বিশ্বনাথ চট্টোপাধ্যায় ও রঞ্জন ঘোষাল)

দ্বিতীয় প্রকাশ- ১৯৯৭ [২]
অ্যালবাম- মায়া
শিল্পী- রাজা বন্দ্যোপাধ্যায়, গৌতম চট্টোপাধ্যায়, বনি ও ঋতুপর্ণা দাস
এাই কভারে গানটি "হায় ভালবাসি" নামে সঙ্কলিত হয়।

কথা

ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে
ছায়া ঘেরা মেঠোপথে ভালোবাসি হাঁটতে
দূর পাহাড়ের গায়ে গোধূলীর আলো মেখে
কাছে ডাকে ধান খেত সবুজ দিগন্তে

তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন?
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন,
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও...

ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে
প্রজাপতি, বুনোহাঁস ভালো লাগে দেখতে
জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে
ভালোবাসি একমনে কবিতা পড়তে

তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন?
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন,
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও...

যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে,
শুধুই ফসল ফলায়, ঘাম ঝরায় মাঠে প্রান্তরে,
তখন ভালো লাগে না, লাগে না, কোনও কিছু 

সেদিন কাছে এসো, ভালোবাসি একসাথে সব কিছু। [১]


ভালোবাসি পিকাসো-বুনুয়েল-দান্তে
বিটল্‌স্‌-ডিলান আর বেথোফেন শুনতে
রবিশঙ্কর আর আলি আকবর শুনে
ভালো লাগে ভোরে কুয়াশায় ঘরে ফিরতে

তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন?
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন,
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও...

যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে,
শুধুই ফসল ফলায়, ঘাম ঝরায় মাঠে প্রান্তরে,
তখন ভালো লাগে না, লাগে না, কোনও কিছু 

সেদিন কাছে এসো, ভালোবাসি একসাথে সব কিছু।


*

মায়া অ্যালবামের কভার ভার্সানে "যখন দেখি ওরা..." ভার্সটাকেই গাওয়া হয়েছে এভাবে:

যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে,
শুধুই ফসল ফলায়, ঘাম ঝরায় মাঠে প্রান্তরে,
তখন ভালো লাগে না, লাগে না, কোনও কিছুই

সুদিন কাছে এসো, ভালোবাসি একসাথে সব কিছুই। [২]