১৯৯৭ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
১৯৯৭ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

দক্ষিণ খোলা জানলা (গান)

গান- দক্ষিণ খোলা জানলা
কথা ও সুর- দেবজ্যোতি মিশ্র

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৭
অ্যালবাম- মায়া
শিল্পী- ঋতিকা সাহানি, দেবজ্যোতি মিশ্র

কথা

আমার দক্ষিণ খোলা জানলা
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায়
না শোনা গান খুব পুরোনো মনে পড়ে যায়,
এক দমকা হাওয়ায়।

মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলা
না শোনা গান খুব পুরোনো মনে পড়ে যায়,
এক দমকা হাওয়ায়।

খোলা জানলায়
উদার বন্ধু বাতাস
জাগায় আমার হৃদয় ভালোবাসার

খোলা জানলায়
উদার বন্ধু বাতাস
জড়ায় আমায় মায়ায় ভালো লাগার

আমার উত্তর খোলা জানলায়
বাড়ে বয়স
যা কিছু স্মৃতি সত্তা কাঁপে দারুণ
বাড়ে বয়স

তাই দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায়
না শোনা গান খুব পুরোনো মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়।

মাঘের এই একান্ত দুপুরবেলায়
যা কিছু ছিল পুরোনো মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়।

কত কী করার আছে বাকি (গান)

গান- কত কী করার আছে বাকি
কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়


রেকর্ড 

প্রথম প্রকাশ- ১৯৯৭
অ্যালবাম- মায়া
শিল্পী- বনি

দ্বিতীয় প্রকাশ- ২০০০
ছায়াছবি- কিছু সংলাপ কিছু প্রলাপ
শিল্পী- গৌতম চট্টোপাধ্যায়

কথা
কত কী করার আছে বাকি
বেলা বয়ে যায়
কী করে এভাবে আমি থাকি

ভেবে ভেবে সারাদিন কাটে
বলো কী উপায়,
তোমারও কি এরকম ঘটে?

ঠিক কী যে চাই, খুঁজে বেড়াই
কূল কিনারা ভেবে না পাই

কী করি বলো না,
হা-হুতাশ গেল না!

সব ছেড়ে ছুড়ে বহুদূরে
সরে যাই তবে,
আর কী বা হবে?

কিছু তো হল না এ জীবনে
বৃথা কালক্ষয়
তোমারও কি এমন হয় মনে?

নিঃসঙ্গতা ঘিরে আসে
কঠিন এ সময়
তোমারও কি কেউ নেই পাশে?

ঠিক কী যে চাই খুঁজে বেড়াই...

কত কী করার আছে বাকি

টুকরো কথা

অশোক বিশ্বনাথন পরিচালিত কিছু সংলাপ কিছু প্রলাপ ছবিতে গানটি গেয়েছিলেন গৌতম। ছবির সঙ্গীত পরিচালকও ছিলেন তিনি। নীচের লিঙ্কে গানটি শোনা যাবে।

এ কী কথা শুনি হায় (গান)

গান- এ কী কথা শুনি হায়
কথা ও সুর- তাপস দাস, গৌতম চট্টোপাধ্যায়

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৭
অ্যালবাম- মায়া
শিল্পী- লক্ষীছাড়া

কথা

বোঝো কি না বোঝো, সে কথা বড় নয়
মন খুলে আর প্রাণ ভরে হাসি হাসতে হয়।
কে কী ভাববে, মনে করবে তা করলে ভয়,
নতুন কিছু কী করে করবে জয়?

শুনতে চাও বা না চাও, তাতে কি এসে যায়
এই গানের সুর দূরে বহুদূরে ভেসে যায়
এ সুর বন্ধ করার চেষ্টা কেন হায়,
নতুন কিছু কী করে করবে জয়?

এ কী কথা শুনি হায়,
জাত কুল মান সব যায়,
গেল গেল গেল, হায় হায়,
সব বুঝি রসাতলে যায়!

ঠিক না বেঠিক, সত্যি মিথ্যে তা জানি না
ধরাবাঁধা ছকে নিয়মটা মানি না
দেখো তুমি আসতে পারো কি, পারো না
নতুন কিছু কী করে করবে জয়?

শুনতে চাও বা না চাও, তাতে কি এসে যায়
এই গানের সুর দূরে বহুদূরে ভেসে যায়
এ সুর বন্ধ করার চেষ্টা কেন হায়,
নতুন কিছু কী করে করবে জয়?

এ কী কথা শুনি হায়,
জাত কুল মান সব যায়,
গেল গেল গেল, হায় হায়,
সব বুঝি রসাতলে যায়!

টেলিফোন (গান)

গান- টেলিফোন
কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৭
অ্যালবাম- মায়া
শিল্পী- গৌতম চট্টোপাধ্যায়

দ্বিতীয় প্রকাশ- ২০০২
ছায়াছবি- নীল নির্জনে
শিল্পী- ক্যাকটাস

কথা
আশায় আশায় বসে আছি
ওরে আমার মন
কখন তোমার আসবে টেলিফোন।

কালা যখন তখন করো ডায়াল
বুঝি না ছাই তোমার খেয়াল
তোমার আমায় এই যে দেয়াল
ভাঙবে রে তখন,
তখন ভাবি আসবে টেলিফোন।

তোমার সঙ্গে দেখতে পেলে
পাড়া পড়শি মন্দ বলে
তারচেয়ে রাত্রিবেলা সবাই যখন
ঘুমে অচেতন,
তখন ভাবি আসবে টেলিফোন।

তারচেয়ে ভালো তোমার টেলিফোন।

তোমার সামনে থাকলে আমি
কি হয় জানেন অন্তর্যামী
দুরুদুরু বক্ষ জাগে
চিত্তে উচাটন,
তারচেয়ে ভালো তোমার টেলিফোন।

ক্রিং ক্রিং ক্রিং ক্রিং মধুর ধ্বনি
শুনি তোমার আগমনী
তাতে ধন্য হয় যে রাধারানী
ধন্য এ জীবন,
সবচেয়ে ভালো তোমার টেলিফোন।

টুকরো কথা


[১]'টেলিফোন' আর 'পৃথিবীটা নাকি ছোট হতে হতে' খুব সম্ভবত গৌতম চট্টোপাধ্যায়ের সবচাইতে বিখ্যাত দুটো গান। বাউল-জ্যাজ নিয়ে করা গৌতমের কাজের সোনালি ফসল বলা চলে এই গানকে। এই কাল্ট গানের একটা লাইন অনুসারে ২০১৪ সালে একটি বাংলা ছবির নাম দেওয়া হয়েছিল কখন তোমার আসবে টেলিফোন। অভিনয় করেন অর্জুন চক্রবর্তী।

[২] দ্বিতীয় ভার্সে 'কালা যখন তখন করো ডায়াল' লাইনে 'কালা' শব্দটা ব্যবহার কেন করেছিলেন গৌতম? সে কি টেলিফোনকে একালের কৃষ্ণের বাঁশির বদলি হিসেবে বোঝানোর জন্য? নাকি সেকালের অল-ব্ল্যাক রোটারি টেলিফোন যন্ত্রের উপস্থিতি বোঝানোর জন্য? শালগ্রাম শিলার মতই যার উপস্থিতি।

যাও ছেড়ে চলে (গান)

গান- যাও ছেড়ে চলে
কথা ও সুর- নীল মুখোপাধ্যায়

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৭
অ্যালবাম- মায়া
শিল্পী- বনি

কথা
যাও ছেড়ে চলে ভাবনা আমার
চাইনা কাছে পেতে তোমাকে আর,
কেন আসো ফিরে, বারে বারে রাত গভীরে
না পারি যেতে স্বপ্নে ভেসে চলে দূরে
হল যে রাত অনেক কেন আছি তবু জেগে?


কাটে কত রাত এভাবে
না যে পারি সামলাতে এ নির্ঘুম রাতকে,
যায় দিন রাত্রি হয়ে যায় যে কত কী তা জানিনা
নেই সময় তোমার, নেই সময় আমার এত ভাবনার
যাবো যে কোন পথে কে আজ আমায় বলে দেবে?

যাও ছেড়ে চলে ভাবনা আমার
চাইনা কাছে পেতে তোমাকে আর...


যখন ধোঁয়া মেঘে (গান)

গান- যখন ধোঁয়া মেঘে
কথা- জয়জিৎ লাহিড়ী
সুর- সুব্রত ঘোষ


 রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৭
অ্যালবাম- মায়া
শিল্পী- সুব্রত ঘোষ

কথা
যখন ধোঁয়া মেঘে ঢাকা আমার মন
যখন ক্লান্ত ভেবে ভেবে সারাক্ষণ
তখন ধোঁয়া জাল ছিঁড়ে
চেনা সুখের ভিড়ে
নিয়ে আমায় যাবে বলো সে কোন?

যখন হাসির আলো খেলে আমার গানে
যখন শব্দ সবই বদলাতে চায় মানে
তখন তুমি ফিরে আসো
জানি আমায় ভালবাসো
অন্য কোথা অন্য কোনও খানে।

যখন ভাবি আমি তোমায় নিয়ে কত যে সুখী
যখন ভুলে প্রায় গেছি তোমার মুখই
তখন তুমি ফিরে আসো
জানি আমায় ভালবাসো
অন্য কোথা অন্য কোনও খানে।

যখন ধোঁয়া মেঘে ঢাকা আমার মন
যখন ক্লান্ত ভেবে ভেবে সারাক্ষণ...

এই মূহুর্তে (গান)

গান- এই মূহুর্তে
কথা ও সুর : গৌতম চট্টোপাধ্যায়


রেকর্ড

প্রথম প্রকাশ- ১৯৯৭
অ্যালবাম- মায়া
শিল্পী- রাজা বন্দ্যোপাধ্যায়, গৌতম চট্টোপাধ্যায় ও বনি


কথা

এই মুহূর্তে
ভীতু মানুষের ভীড়ে বাসভূমি অস্থির এই মুহূর্তে,
কাঁটা তার পেরিয়ে প্রহরা এড়িয়ে এই মুহূর্তে,
দলে দলে হেঁটে যায় বিদেশের সীমানায় এই মুহূর্তে,
নতুন ঠিকানা চাই যেখানে সবার ঠাঁই এই মুহূর্তে,

এই মুহূর্তে কোনও অলিখিত শর্তে
গোপনে গোপনে চলে লেনদেন বিকিকিনি যত মারনাস্ত্র
এই মুহূর্তে কোনও ভাঙা দেশ জুড়তে
দুখী মানুষের শোকে কনসার্টে গান গায় কত মায়েস্ত্রো।

পারিনা পারিনা কেন বুঝতে এ কী প্রপঞ্চ মায়া
এ বিশ্ব রূপ দেখে চুপ ক'রে থাকি যদি আমি নেহাৎই বেহায়া।

এই মুহূর্তে
তৃতীয় বিশ্ব জুড়ে মন্বন্তর বাড়ে এই মুহূর্তে,
খরা আর বন্যা শিশুদের কান্না এই মুহূর্তে,
জীবনধারণে গ্লানি শুধু মিছে হয়রানি এই মুহূর্তে,
বুকের গভীর ক্ষত ছড়িয়ে ইতস্ততঃ এই মুহূর্তে,

এই মুহূর্তে কার কোন স্বার্থে
চিরহরিতের বন ফিকে হয় মহীরূহ পতনের শব্দ
এই মুহূর্তে অধিকার কাড়তে
অনেক আশার কথা বলেছিল যারা আজ সকলেই স্তব্ধ।

পারিনা পারিনা কেন বুঝতে এ কী প্রপঞ্চ মায়া
এ বিশ্ব রূপ দেখে চুপ ক'রে থাকি যদি আমি নেহাৎই বেহায়া।

এই মুহূর্তে
নিঃশ্বাসে প্রশ্বাসে ঘুন ধরে বিশ্বাসে এই মুহূর্তে,
খোলা বাজারের হাওয়া চুপিসারে করে ধাওয়া এই মুহূর্তে,
হাওয়ায় অসুখ হয় ভিতরে ভিতরে ক্ষয় এই মুহূর্তে,
তবুও মানুষ হাসে গান গায় ভালো বাসে এই মুহূর্তে,

এই মুহূর্তে এই সময়কে ধরতে
বুদ্ধিমানেরা যত বাণী দেয় শত শত সমাজটা গড়বার
এই মুহূর্তে তবু প্রতিরোধ গড়তে
বোকারা স্বপ্ন দ্যাখে আবার নতুন করে পৃথিবীটা সাজাবার।

পারিনা পারিনা কেন বুঝতে এ কী প্রপঞ্চ মায়া
এ বিশ্ব রূপ দেখে চুপ ক'রে থাকি যদি আমি নেহাৎই বেহায়া

এই মুহূর্তে
বোকারা স্বপ্ন দ্যাখে পৃথিবীটা সাজাবার এই মুহূর্তে,
বোকারা স্বপ্ন দ্যাখে পৃথিবীটা সাজাবার এই মুহূর্তে,
বোকারা স্বপ্ন দ্যাখে পৃথিবীটা সাজাবার এই মুহূর্তে,
বোকারা স্বপ্ন দ্যাখে পৃথিবীটা সাজাবার এই মুহূর্তে...

হায় ভালোবাসি (গান)

গান- হায় ভালোবাসি
কথা- রঞ্জন ঘোষাল, তাপস দাস ও তপেশ বন্দ্যোপাধ্যায়
সুর- তাপস দাস ও তপেশ বন্দ্যোপাধ্যায়


রেকর্ড 

প্রথম প্রকাশ- ১৯৭৭ [১]
অ্যালবাম- সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক
শিল্পী-  মহীনের ঘোড়াগুলি (তাপস দাস ও তপেশ বন্দ্যোপাধ্যায়, কোরাস- গৌতম চট্টোপাধ্যায়, প্রদীপ চট্টোপাধ্যায়, বিশ্বনাথ চট্টোপাধ্যায় ও রঞ্জন ঘোষাল)

দ্বিতীয় প্রকাশ- ১৯৯৭ [২]
অ্যালবাম- মায়া
শিল্পী- রাজা বন্দ্যোপাধ্যায়, গৌতম চট্টোপাধ্যায়, বনি ও ঋতুপর্ণা দাস
এাই কভারে গানটি "হায় ভালবাসি" নামে সঙ্কলিত হয়।

কথা

ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে
ছায়া ঘেরা মেঠোপথে ভালোবাসি হাঁটতে
দূর পাহাড়ের গায়ে গোধূলীর আলো মেখে
কাছে ডাকে ধান খেত সবুজ দিগন্তে

তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন?
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন,
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও...

ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে
প্রজাপতি, বুনোহাঁস ভালো লাগে দেখতে
জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে
ভালোবাসি একমনে কবিতা পড়তে

তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন?
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন,
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও...

যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে,
শুধুই ফসল ফলায়, ঘাম ঝরায় মাঠে প্রান্তরে,
তখন ভালো লাগে না, লাগে না, কোনও কিছু 

সেদিন কাছে এসো, ভালোবাসি একসাথে সব কিছু। [১]


ভালোবাসি পিকাসো-বুনুয়েল-দান্তে
বিটল্‌স্‌-ডিলান আর বেথোফেন শুনতে
রবিশঙ্কর আর আলি আকবর শুনে
ভালো লাগে ভোরে কুয়াশায় ঘরে ফিরতে

তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন?
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন,
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও...

যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে,
শুধুই ফসল ফলায়, ঘাম ঝরায় মাঠে প্রান্তরে,
তখন ভালো লাগে না, লাগে না, কোনও কিছু 

সেদিন কাছে এসো, ভালোবাসি একসাথে সব কিছু।


*

মায়া অ্যালবামের কভার ভার্সানে "যখন দেখি ওরা..." ভার্সটাকেই গাওয়া হয়েছে এভাবে:

যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে,
শুধুই ফসল ফলায়, ঘাম ঝরায় মাঠে প্রান্তরে,
তখন ভালো লাগে না, লাগে না, কোনও কিছুই

সুদিন কাছে এসো, ভালোবাসি একসাথে সব কিছুই। [২]


দিশেহারা যে মোর মন (গান)

গান- দিশেহারা যে মোর মন
কথা- অরুণেন্দু দাস
সুর- টম প্যাক্সটনের "I Can't Help Me Wonder Where I'm Bound" অবলম্বনে


রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৭ [১]
অ্যালবাম- মায়া
শিল্পী- ঋতুপর্ণা দাস

[১]
এই ভার্সানে গানটি "দিশেহারা আমার মন" নামে সঙ্কলিত হয়।

দ্বিতীয় প্রকাশ-২০০৪ [২]
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

দিশেহারা যে মোর মন
কীসে সার্থক এ জীবন
খুঁজে ফিরি কোথা নেব ঠাঁই,
চারিদিকে সবাই মোর
কেউ ভাল, কেউ মন্দ ঘোর
আপন মান যেচে সেথা বেড়াই।
মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই
এত চাওয়া নিয়ে কোথা যাই?

কেউ বা মাথায় কেউ পিঠে
আমার বোলায় হাত মিঠে
দিয়ে যায় কত না বাহবাই,
কারও সন্দেহ অতি
শেষে হল এই গতি
গেল কি বিফলে জীবনটাই?
মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই
এত চাওয়া নিয়ে কোথা যাই?

পাগল হয়ে যে আমি
দামি হই, আরও দামি
কত দাম জানি না আমার চাই,
নেবে কে কিনে আমায়
তাতে কী বা আসে যায়
থেমে যেতে ভরসা না পাই।
মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই
এত চাওয়া নিয়ে কোথা যাই?

ছিল বন্ধু এক আমার
পেলেম হঠাৎ দেখা তার
ভবঘুরে চালাচুলো নাই,
তবু খুশির হাসির রেশ
ঠোঁটে হয় না যে তার শেষ
কী তার দাম সে করে নি যাচাই।
মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই
এত চাওয়া নিয়ে কোথা যাই?

শোনো যদি কোনও দিন
আমি হঠাৎ ভাবনাহীন
রাখিনি মোর কোনও ঠিকানাই,
জেনো খোঁজা আমার শেষ
তাই হলেম যে নিরুদ্দেশ
সাথে করে শুধু হৃদয়টাই।
মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই
এত চাওয়া নিয়ে কোথা যাই?

[১৯৭২]

টুকরো কথা

অরুণদার কথামতই "অরিজিনাল গানটা টম প্যাক্সটনের।" আমেরিকান সিঙ্গার-সংরাইটার প্যাক্সটনের যে গানটার কথা তিনি বলছেন, সেটি আসলে "I Can't Help Me Wonder Where I'm Bound". প্রকাশিত হয়েছিল তাঁর ১৯৬৪ সালের অ্যালবাম Ramblin' Boys-এ। এ গানের সুরের সাথে কিন্তু সিস ক্যানিংহাম এর Dust Bowl সময়কালীন গান "My Oklahoma Home" এরও বেশ মিল খুঁজে পাওয়া যায়।

ভিক্ষেতেই যাবো (গান)

গান- ভিক্ষেতেই যাবো
কথা ও সুর- অরুণেন্দু দাস (ইংরেজি লোকসঙ্গীত "A-beggin' I will Go" এর ছায়ায়)

রেকর্ডিং


প্রথম প্রকাশ-  ১৯৯৭
অ্যালবাম- মায়া
শিল্পী- নীল মুখোপাধ্যায়

কথা

যত পেশা আছে দেখছি ভেবে ভিক্ষে করাই বেশ
নেই কোনও সময়ের শুরু, নেই তো কোনও শেষ
তাই ভিক্ষেতেই যাবো গো আমি, ভিক্ষেতেই যাবো।

নই কারও হুকুমের, নয় তো কেউ হুকুমের দাস
আপন মেজাজে সদা আপনি করি বাস।
তাই ভিক্ষেতেই যাবো গো আমি, ভিক্ষেতেই যাবো।

উন্নতির নেশা কিছু নেই, নেই পতনের ভয়
নেই কোনও দুরাশার ঠেলা, নেই কোনও সংশয়।
তাই ভিক্ষেতেই যাবো গো আমি, ভিক্ষেতেই যাবো।

বিষয় সঞ্চয় কিছু নেই, ভাবনাহীন নয়ন
যখনই শ্রান্ত এ দেহ, তখনই শয়ন
তাই ভিক্ষেতেই যাবো গো আমি, ভিক্ষেতেই যাবো।

চিনিতে সেদিন মোরে না চাও তো চেও না
কৃপা ভেবে মনে বৃথা হিংসা পেও না।
যবে ভিক্ষেতে যাব গো আমি, ভিক্ষেতে যাবো।

[১৯৭০]

টুকরো কথা
"A-beggin' I Will Go" একটি পুরোনো স্কটিশ লোকসঙ্গীত। গানটি প্রথম ব্যবহার করা হয় ১৬৪১ সালে রিচার্ড ব্রম এর The Jovial Crew নাটকে। এককালে স্কটল্যান্ডে রাজার গুণগান করে বেড়াবার জন্য ভিক্ষুকদের সনদ দেওয়া হত, তাই ভিক্ষাবৃত্তি ছিল ঈর্ষনীয় পেশা। ১৯৬৪ সালে বিখ্যাত ইংলিশ লোকসঙ্গীত শিল্পী ইয়ান ম্যাককোল গানটিকে রেকর্ড করেন। মনে হয়, অন্য অনেক গানের মত এই গান অরুণেন্দু প্রথম শুনেছিলেন ইংল্যান্ডে ফোক ক্লাবের সদস্য হিসেবে।

মায়া (অ্যালবাম)

মায়া
("মহীনের ঘোড়াগুলি সম্পাদিত বাংলা গান")

শিল্পী- বিভিন্ন
প্রথম প্রকাশ- ১৯৯৭
ফরম্যাট- ক্যাসেট 
ট্র্যাক সংখ্যা- ১০
দৈর্ঘ- ৪৭ মিনিট ২৯ সেকেন্ড
লেবেল- আশা অডিও

অ্যালবাম কভার

ফ্রন্ট কভার

ইনলে কার্ড

ট্র্যাক লিস্ট
(রাজা বন্দ্যোপাধ্যায়, বনি, ঋতুপর্ণা দাস, গৌতম চট্টোপাধ্যায় । কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়)
(সুব্রত ঘোষ । কথা ও সুর- জয়জিৎ লাহিড়ি, সুব্রত ঘোষ)
০৩. দিশেহারা আমার মন
(ঋতুপর্ণা দাস। কথা ও সুর- অরুণেন্দু দাস)
(ঋতিকা সাহানি, দেবজ্যোতি মিশ্র । কথা ও সুর- দেবজ্যোতি মিশ্র)
(বনি । কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়)
(রাজা বন্দ্যোপাধ্যায়, গৌতম চট্টোপাধ্যায়, বনি । কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়) 
(লক্ষীছাড়া । কথা ও সুর- তাপস দাস, গৌতম চট্টোপাধ্যায়)
(নীল মুখোপাধ্যায় । কথা ও সুর- অরুণেন্দু দাস)
(গৌতম চট্টোপাধ্যায় । কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়)
(বনি । কথা ও সুর- নীল মুখোপাধ্যায়)

ক্রেডিট 


সুরবিন্যাস- নীল মুখোপাধ্যায়
শব্দগ্রহন- দেবজিৎ বিশ্বাস, স্টুডিও প্রেস্তো
প্রচ্ছদ- হিরণ মিত্র 

নীল মুখোপাধ্যায়- গিটার (নাইলন স্ট্রিং, স্লাইড, ইলেকট্রিক), কিবোর্ড, ব্যাঞ্জো, ব্লুজ হার্প
সুব্রত- গিটার
বনি চক্রবর্তী- থুমবা, ড্রামস, পারকাশন
ডোয়াইট প্যাটিসন- বেস গিটার
ঋতুপর্ণা দাস- টিন পাইপ
সৌম্য চট্টোপাধ্যায়- ভায়োলিন
এব্রাহাম মজুমদার- ভিয়োলা
মৃদুল রায়- চেলো
প্রবীর দাস- হারমোনিকা
শিবাজী চট্টোপাধ্যায়- হারমোনিয়াম
গৌতম চট্টোপাধ্যায়- গিটার, পারকাশন



লক্ষীছাড়া- পরমব্রত, অভিষেক, ঋজু, সংকেত, সায়ক ও গৌরব
মহীনের ঘোড়াগুলি- রঞ্জন, প্রদীপ, তপেশ, তাপস, রাজা, বিশু, এব্রাহাম, প্রণব ও গৌতম


বুকলেট


সম্পূর্ণ বুকলেটটি ডাউনলোড করুন এখানে:

ফাইল সাইজ: ৩.৪৮ এম বি