ইন্দ্রজিৎ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইন্দ্রজিৎ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ভালোবাসার নিখাদ খোলামাঠ (গান)

গান- ভালোবাসার নিখাদ খোলামাঠ
কথা- হর্ষ দাশগুপ্ত
সুর- হর্ষ দাশগুপ্ত ও ইন্দ্রজিৎ সেন


রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৮৫
অ্যালবাম- আমরা গান গাই যে সুরে
শিল্পী- নগর ফিলোমেল (ইন্দ্রজিৎ সেন, রিমলি সেনগুপ্ত)


কথা

দিন ফুরাবার আগে বোঝা না যায়
প্রাণের রঙ, মনের রঙ
শব্দহীন মধুর আলোয় কথোপকথন
একামন- নিরজন।

খোয়াইয়ের প্রান্তরে হারিয়ে যায়
দূরের সেই তালগাছ একা দাঁড়িয়ে রয়
আমি সেইজন নিরজন- একামন।

কেন তবু সব কথা মনে পড়ে যায়
কেন ফিরে আসে না সে নীল জ্যোছানায়
একা দাঁড়িয়ে রই তবে কার প্রতীক্ষায়?

এই ভালোবাসার নিখাদ খোলামাঠ
তুলির টানে আঁকা নতুন এক পথ
কাশফুল, বনান্তর...

ডেকে কিছু বলে না, শুনে কিছু শোনে না-
ভুলে যাই ওই মায়াজাল, (বয়ে চলে প্রতিকাল)
কাশফুল, বনান্তর...

তাই আজ এইটুকু থাক
বাকি পড়ে রয় অজানা সেই পথ।

এই ভালোবাসার নিখাদ খোলামাঠ
তুলির টানে আঁকা নতুন এক পথ
কাশফুল, বনান্তর...

প্রিয় মহানগরী (গান)

গান- প্রিয় মহানগরী
কথা- গৌতম নাগ
সুর- ইন্দ্রজিৎ সেন

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৮৫
অ্যালবাম- আমরা গান গাই যে সুরে
শিল্পী- নগর ফিলোমেল (রিমলি সেনগুপ্ত)


কথা

সারিসারি উঁচু বাড়ি ঢেকেছে তোমার আকাশ
ধোঁয়া ধুলো জঞ্জালে বিষানো বাতাস

নয়া নাম, পিনকোডে পেলে নিবাস নিশানা
এঁদোগলি বাইলেনে আছো কি আছো না?

(আহা) কলকাতা, প্রিয় মহানগরী।

মেলামেশা, কফি-কবি ফিল্ম-থিয়েটার
খেলা কী হুজুগে কাঁপে ট্রাফিক বাজার

বিজলীর লুকোচুরি, থাক না বিকল টেলিফোন
তবু ডাক পেলে আর প্রবাসে থাকে না মন

(আহা) কলকাতা, প্রিয় মহানগরী।

নগর ফিলোমেল (গান)

গান- নগর ফিলোমেল
কথা- গৌতম নাগ, সুর- ইন্দ্রজিৎ সেন

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৮৫
অ্যালবাম- আমরা গান গাই যে সুরে
শিল্পী- নগর ফিলোমেল (ইন্দ্রজিৎ সেন, ইন্দ্রনীল সেন, রিমলি সেনগুপ্ত, ইন্দ্রাণী সেন, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়)


দ্বিতীয় প্রকাশ- ১৯৯৬
অ্যালবাম- স্বপ্ন নেই
শিল্পী- ইন্দ্রজিৎ সেন ও ইন্দ্রনীল সেন

কথা

একদিন সুতানুটি ছেড়ে ডানা মেলে উড়ে চলি
তারাভরা আকাশের নীচে
সেই থেকে প্রতিদিন, সে শহরে চোখে পড়ে
প্রাণহীন তোমাদের মুখ
বোঝো না কেমন করে মিছিমিছি ঘরে তুলে নিয়েছ অসুখ।

নগর ফিলোমেল, নগর ফিলোমেল

পায়রা আতর মেখে হারিয়েছে আকাশে
টাকার তৈরি ঘুড়ি কেটে গেছে বাতাসে
ধীরে ধীরে এই ভাবে দেনা বেড়ে ঘুণ ধরে
ভেঙে পড়ে আড়কাঠ, শ্যাওলায় ইঁটের দেওয়াল
আর অবিরাম গড়ে চলো ভিতহীন শহর চাতাল।

আসে যায় বারবার সোম-শনি-রবিবার
খুঁজে ফেরো পরশপাথর,
লটারি তাবিজে মোড়া, বলি দাও পাঁঠাজোড়া
তবু সুখ মেলা ভার সোম-শনি-রবিবার।

আমরা গান গাই যে সুরে
সেই সুর বাজে সারা প্রাণ জুড়ে
যত অসুখ হেসে সুখ হয়ে যায়,
মিছে শুধু খুঁজে ফেরো পরশপাথর।

নগর ফিলোমেল, নগর ফিলোমেল

স্বপ্ন নেই (অ্যালবাম)

স্বপ্ন নেই
 ("বাংলা গান")

শিল্পী- নগর ফিলোমেল/ "সঙ্গে ইন্দ্রনীল"
প্রথম প্রকাশ- ১৯৯৬
ফরম্যাট- ক্যাসেট 
ট্র্যাক সংখ্যা-
দৈর্ঘ- ? মিনিট ? সেকেন্ড
লেবেল- এইচ এম ভি

অ্যালবাম কভার

অ্যালবাম কভার
ইনলে কার্ড

ট্র্যাক লিস্ট
০১. শুধু ছবি
(ইন্দ্রনীল সেন। কথা- গৌতম নাগ, সুর- সৌগত বন্দ্যোপাধ্যায়)
০২. সাইকেল
(ইন্দ্রজিৎ সেন । কথা- অভিরূপ সরকার, সুর- ইন্দ্রজিৎ সেন )
০৩. বিজনের চায়ের কেবিন
(ইন্দ্রনীল সেন | কথা- গৌতম নাগ, সুর- ইন্দ্রজিৎ সেন)
০৪. নগর ফিলোমেল
(ইন্দ্রজিৎ সেন, ইন্দ্রনীল সেন। কথা- গৌতম নাগ, সুর- ইন্দ্রজিৎ সেন)
০৫. ছেলেবেলা
(ইন্দ্রজিৎ সেন । কথা- গৌতম নাগ, সুর- ইন্দ্রজিৎ সেন)
০৬. হায়! প্রেম
(ইন্দ্রনীল সেন। কথা- গৌতম নাগ, সুর- সৌগত বন্দ্যোপাধ্যায়)
০৭. নেশা
(ইন্দ্রনীল সেন | কথা- গৌতম নাগ, সুর- ইন্দ্রজিৎ সেন)
০৮. পরিবেশ
(ইন্দ্রনীল সেন | কথা- গৌতম নাগ, সুর- ইন্দ্রজিৎ সেন)

ক্রেডিট

অমিত বন্দ্যোপাধ্যায়- সঙ্গীতায়োজন

সিদ্ধার্থ চট্টোপাধ্যায়- ড্রামস
অমিত দত্ত ও সৌগত বন্দ্যোপাধ্যায়- গিটার
সঞ্জয় চক্রবর্তী - কিবোর্ড
দেবজিৎ বিশ্বাস - শব্দগ্রহন